টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক শ্রীলঙ্কা। শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।২০০৯ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। কিন্তু সেবার পাকিস্তানের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নটা বাস্তবে রুপ দিতে পারেনি লঙ্কানরা। এবার নিজেদের মাটিতে নিশ্চয়ই সেই আক্ষেপ দূর করারই চেষ্টা করবেন জয়াবর্ধনে-সাঙ্গাকারা-মালিঙ্গারা। অন্যদিকে দীর্ঘদিন পরে কোন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আর হারানো গৌরব পুনরুদ্ধার করতে মরীয়া হয়েই মাঠে নামবে ক্যারিবীয়রা। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৬ রানের দুর্দান্ত জয়টাও নিশ্চয়ই বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সামি-গেইলদের জন্য।