প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ আসরে এসেই প্রথম টাই ম্যাচ দেখল চ্যাম্পিয়নস ট্রফি। দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নিয়ে এক দিনের ক্রিকেটে টাই ম্যাচের সংখ্যা হলো ২৯। সবচেয়ে বেশি নয়টি টাই ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। কার্ডিফের টাইসহ ওয়েস্ট ইন্ডিজ খেলল দ্বিতীয় সর্বোচ্চ সাতটি টাই ম্যাচ। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের সমান সাতটি টাই করেছে ইংল্যান্ড ও পাকিস্তানও। ছয়টি করে টাই ম্যাচের অংশ হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে টাই করেছে পাঁচটি করে, শ্রীলঙ্কা চারটি। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশই শুধু টাই ম্যাচ খেলেনি।