টাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম টাই ম্যাচটায় ছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। কাল সর্বশেষ টাই ম্যাচটাও হলো এই দুই দলের মধ্যে। মাঝে ২০০৮ সালেও আরেকটি টাই ম্যাচের জন্ম দেয় এই দুই দল। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ইতিহাসে টাই ম্যাচই মাত্র আটটি। এই আট ম্যাচের পাঁচটিতেই ছিল নিউজিল্যান্ড। যার তিনটিতেই টাইব্রেকারে হেরেছে দলটি। ওয়েস্ট ইন্ডিজের তিনটি ছাড়াও অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সঙ্গেও একটি করে টাই করেছে কিউইরা। পাকিস্তান ও অস্ট্রেলিয়া টাই ম্যাচ খেলেছে দুটি করে। ওয়ানডেতে সবচেয়ে বেশি টাই করেছে অস্ট্রেলিয়া (৯টি)। মোট টাই ম্যাচের সংখ্যা ২৭টি। টেস্ট ক্রিকেট টাই দেখেছে দুটি। দুটিতেই ছিল অস্ট্রেলিয়া।