টাই করল সিদ্দিকুরের এশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখেই প্রথম ইউরেশিয়া কাপের শিরোপা ভাগাভাগি করল এশিয়া। প্রথম রাউন্ডে ০-৫ ব্যবধানে পিছিয়ে পড়া সিদ্দিকুররা দ্বিতীয় দিনেই ইঙ্গিত দিয়েছিলেন ঘুরে দাঁড়ানোর। পরশু ফোরসামে ৩-২-এ জিতেও ব্যবধানটা ছিল ৭-৩। গলফের নতুন এই টুর্নামেন্টের প্রথম শিরোপাটা জিততে শেষ দিনে এককের লড়াইয়ে মাত্র সাড়ে ৩ পয়েন্ট দরকার ছিল ইউরোপের। কিন্তু কাল কুয়ালামপুরে এশিয়া ১০টি এককের ছয়টিতেই ছিনিয়ে নিল জয়, হার মাত্র দুটিতে। ১০-১০-এ টাই হলো ৪০ লাখ ডলারের টুর্নামেন্ট। ওয়েবসাইট।
দ্বিতীয় দিন ফোরসামে ভারতের অনির্বাণ লাহিড়ির সঙ্গে জুটি বেঁধে জেতা সিদ্দিকুর কাল এককে হারিয়েছেন বিশ্বের ৩৮ নম্বর খেলোয়াড় স্কটল্যান্ডের স্টিভেন গ্যালাখারকে। সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ১৫১তম স্থানে থাকা সিদ্দিকুর ১৫ হোলের সাতটিতেই জিতেছেন।