টাইগার উডস এখনো
এটা জানাই, নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ধস নেমেছে টাইগার উডসের সাম্রাজ্যে। একের পর এক স্পনসর চুক্তি বাতিল হয়েছে। ফর্ম হারিয়ে গলফ কোর্ট থেকে আয়ও তলানিতে। তার পরও সর্বোচ্চ আয়ের দিক থেকে এখনো টাইগার উডস শীর্ষে।আমেরিকার বিখ্যাত স্পোর্টস ম্যাগাজিন স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর জরিপে এবারও যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ টাইগার উডস। তবে উডস পরিবারের জন্য শঙ্কার কথা, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী অ্যাথলেটের তকমা গায়ে জড়ানো উডস পড়ে গেছেন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে। ৮ বছর ধরে শীর্ষ ধনী উডসের আয় ৬২.২৯ মিলিয়ন ডলার। ৬১.১৮২ মিলিয়ন নিয়ে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন গত বৃহস্পতিবার একচল্লিশে পা দেওয়া কনগ্রেশনাল কান্ট্রি ক্লাবের ফিল মিকেলসন। ২০০৮ সালে উডসের আয় ছিল ১২৭.৯ মিলিয়ন!যুক্তরাষ্ট্রের বাইরে সারা বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে সম্পদশালী রজার ফেদেরার। সব মিলিয়ে তৃতীয়। রেকর্ড ১৬ গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরারের আয় ৫২.৭৮ মিলিয়ন। ৫২.৫০ মিলিয়ন আয় নিয়ে তারপরই ফিলিপিনো তারকা বক্সার ম্যানি প্যাককুইয়াও। ওয়েবসাইট।