টাইগারদের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কানাডার বিপক্ষে হেসে-খেলে জয়। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর টাইগারদের মুখে সেই হাসি নেই। মিরপুরে অনুষ্ঠিত আজকের প্রস্তুতি ম্যাচে যে বাংলাদেশকে ৮৯ রানের হারের স্বাদ দিয়েছে পাকিস্তান!বাংলাদেশের লক্ষ্যটা সহজ ছিল না মোটেই, ২৮৬। প্রতিপক্ষও পাকিস্তানের মতো বড় দল। পাকিস্তানি স্পিনারদের কবলে পড়ে ৪১.৪ ওভারেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস, সংগ্রহ ১৯৬ রান। তবে শেষের দিকে রকিবুল হাসান ও নাঈম ইসলাম না থাকলে আরও আগেই শেষ হতে পারত টাইগারদের ইনিংস।ব্যবধানটা গড়ে দিয়েছিলেন আহমেদ শেহজাদ ও মিসবাহ-উল-হক। দলীয় ৫৮ রানে তিনটি উইকেট পতনের পর যখন পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায়, তখন এই দুই ব্যাটসম্যানের প্রতিরোধ। গড়ে তোলেন ১৫২ রানের জুটি। সেঞ্চুরি করেছেন দুজনই। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন সাকিব ও রুবেল হোসেন।বাংলাদেশের ইনিংসটা দেখুন। প্রথম বলেই তামিমের বিদায়। ছয়টি চার ও এক ছয়ে ২৮ বলে ৩৮ রানের ‘ঝড়ো’ ইনিংস খেলে বিদায় নেন জুনায়েদ সিদ্দিকী। মুশফিকুর রহিম সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৯ রানে। আবদুল রাজ্জাকের বলে সাকিব আল হাসান ১১ এবং আশরাফুল ৪ রান করে আউট হন। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ইনিংস টেনে আনা ইমরুল কায়েস ফেরেন ব্যক্তিগত ৩৯ রানে। শেষের দিকে রকিবুল ৩০ এবং নাঈম ২২ রানের ইনিংস খেলে বাংলাদেশের হারের ক্ষণটা একটু দীর্ঘায়িত করেছেন, এই যা! পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন আবদুল রাজ্জাক। ২টি করে উইকেট নেন মোহাম্মদ হাফিজ ও আবদুর রেহমান।