প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ বছর অপেক্ষার পর চতুর্থ বিশ্বকাপ জিততে টাইব্রেকারেরই আশ্রয় নিতে হয়েছিল ব্রাজিলকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের সেটা ছিল বিশ্বকাপে দ্বিতীয় টাইব্রেকার। পরশুর চিলি ম্যাচটিসহ এরপর আরও দুটি পেনাল্টি শুট আউটে জিতেছে ব্রাজিলিয়ানরা। চার টাইব্রেকারে তিন জয়, সাফল্যের হার ৭৫ শতাংশ। বিশ্বকাপে টাইব্রেকারে ৭৫ শতাংশ জয় আছে প্রতিবেশী আর্জেন্টিনারও। চার ম্যাচ তিনটি জয় আর্জেন্টাইনদের। টাইব্রেকার নামের লটারিতে আর্জেন্টিনা-ব্রাজিলের চেয়ে সফল দল মাত্র একটি—জার্মানি। এবারের আগে হওয়া চারটি টাইব্রেকারেই জিতেছে তারা।