টাইব্রেকারের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনাল্টি শ্যুট-আউট মানেই যেন লিভারপুলের জয়, বিশেষ করে ফাইনালে। পরশু ইংলিশ লিগ কাপে কার্ডিফ সিটিকে হারিয়ে পাওয়া জয়টি লিভারপুলের টাইব্রেকারে পঞ্চম ফাইনাল জয়। ক্লাবটি এর আগে ১৯৮৪ ও ২০০৫ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ২০০১ সালে লিগ কাপ ও ২০০৬ সালে এফএ কাপ চ্যাম্পিয়ন হয়েছিল পেনাল্টি শ্যুট-আউট পেরিয়ে। সব মিলিয়ে ১৩টি পেনাল্টি শ্যুট-আউটে অংশ নিয়ে মাত্র দুটিতে হেরেছে অল রেডরা। টাইব্রেকারে সাফল্যের বিচারে দল হিসেবে লিভারপুলের চেয়ে এগিয়ে আছে শুধু জার্মানি জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ ও ইউরোপিয়ান কাপ মিলিয়ে টাইব্রেকারে যাওয়া ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে দলটি। সৌদি আরব চারটি টাইব্রেকারের সব কটিতেই জিতলেও এর সবগুলোই এশিয়ান কাপে।