টাইব্রেকার-দুঃসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিসংখ্যানটা চমকে দেওয়ার মতো। এতটাই যে পিলে চমকে যেতে পারে ব্রাজিল ও কোস্টারিকার। এবারের আগে টাইব্রেকারে জেতা ২০টি দলের ১৫টির বিশ্বকাপ শেষ হয়ে গেছে পরের রাউন্ডেই। শুরুটা পশ্চিম জার্মানিকে দিয়ে। ১৯৮২ সালে বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি শুটআউটটা জিতেছিল জার্মানরা, সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে। ফাইনালে যে জার্মানি জেতেনি সেটা তো সবারই জানা। তবে ব্রাজিল আশাবাদী হতে পারে ফ্রান্সকে দেখে। টাইব্রেকার জিতে পরের রাউন্ডেও জয় পাওয়া সর্বশেষ দল ফ্রান্স খেলেছিল নিজেদের দেশেই। ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারানোর পর সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারায় ফরাসিরা। এরপর তো ব্রাজিলকে হারিয়ে তারা চ্যাম্পিয়নই হয়ে যায়। ফ্রান্সের ওই টাইব্রেকারের পর ২০১০ পর্যন্ত শুটআউট জেতা নয়টি দলই হেরেছে পরের রাউন্ডে।