টাইমে টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল বর্ডারে ঘেরা প্রচ্ছদ। সেখানে চোখ বুজে আছেন একজন মানুষ। শচীন টেন্ডুলকার। আর প্রচ্ছদের পরিচিত ছবিটা টাইম সাময়িকীর। পৃথিবীখ্যাত এই সাময়িকীও এবার সম্মান জানাল টেন্ডুলকারকে। তাদের জরিপে ক্রিকেটের মহানায়ক হয়েছেন ‘সপ্তাহের সেরা ব্যক্তিত্ব’। অনলাইন জরিপের ৮৮ শতাংশ ভোটই গেছে টেন্ডুলকারের বাক্সে। এর আগে টেন্ডুলকার ‘মুহূর্তের সেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছিলেন। এখানেই শেষ নয় টাইম-এর ‘টেন্ডুলকার-বন্দনা’। অনলাইন সংস্করণে এই কিংবদন্তির স্মরণীয় ১০ মুহূর্ত নিয়ে বিশেষ একটা ফিচারও করেছে। ওয়েবসাইট।