টাইসনের পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক টাইসন রসিকতাও জানেন! বক্সিং রিংয়ে প্রতিপক্ষের কান কামড়ে ছিঁড়ে ফেলা, রিংয়ের বাইরে অনিয়ন্ত্রিত জীবনযাপন, জেলখাটা। সব মিলিয়ে সারা বিশ্ব সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মার্কিন বক্সারকে চেনে অন্য রূপে। সেই টাইসনের জীবন নিয়েই হলিউডে নির্মিত হচ্ছে সিনেমা। যেখানে টাইসনের নামভূমিকায় অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা জেমি ফক্স। টাইসন রসিকতা করেছেন ফক্সকে নিয়েই। দশাসই চেহারার টাইসন চরিত্রে অভিনয় করতে নাকি স্টেরয়েড নিতে হবে ৪৬ বছর বয়সী অভিনেতাকে! সাধারণত অন্যায় সুবিধা নিতেই পারফরম্যান্সবর্ধক নিষিদ্ধ স্টেরয়েড নিয়ে থাকেন প্রতারক অ্যাথলেটরা। তবে টাইসন শুধু স্টেরয়েডই নিতে বলেননি ফক্সকে, খেতে বলেছেন বেশি বেশি ও তুলতে বলেছেন ভারী ওজনও। টাইসনের চরিত্রে অভিনয় করতে হলে আগে তো শরীরটাকে টাইসনের মতো দশাসই বানাতে হবে! ইএসপিএন, এমটিভি।