টাইসনের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল নিয়ে মেতে আছেন মাইক টাইসন। মনে-প্রাণেই চাচ্ছেন নিজের দেশ যুক্তরাষ্ট্রের সাফল্য। পর্তুগালের বিপক্ষে ম্যাচটিতে তিনি মার্কিন ফুটবল দলকে সহমর্মিতা জানিয়েছেন টুইটারের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গোলটির পরপরই টুইট করেছেন গোলটির প্রশংসা করে, ‘হোয়াট অা গোল!’ ক্লিন্ট ডেম্পসির গোলটির পর টাইসনের টুইটটা ছিল এমনই। বক্সিং কিংবদন্তি অবশ্য এই ম্যাচে শেষ হাসি হাসতে পারেননি। ভারেলার গোলে ম্যাচের অতিরিক্ত সময়ে পর্তুগাল সমতা ফেরান, জয়বঞ্চিত হয় তাঁর দেশ। তার পরও সুন্দর ফুটবলের প্রশংসাই ঝরেছে টাইসনের কণ্ঠে। ম্যাচ শেষে তাঁর টুইট, ‘হোয়াট অা ম্যাচ!’

এদিকে, পতু‌র্গাল-যুক্তরাষ্ট্র ম্যাচে সারা পৃথিবী থেকে হওয়া টুইটের সংখ্যা ৮০ লাখ। এই সংখ্যা এবারের বিশ্বকাপের অন্যতম সর্বোচ্চ। এই ম্যাচে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গোলটির সময় টুইট হয়েছে সর্বোচ্চ তিন লাখ চার হাজার ৬০৩টি।