টাইসনের সুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদ আর মাদক ছাড়া টানা ছয়টা দিন পার করে দিলেন মাইক টাইসন। বেশ গর্ব করেই বলে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার। মদ আর নারীই যাঁর কাছে সব, ৩০ কোটি ডলার আয়ের সবটাই যিনি ঢেলেছেন বিপথে, তাঁর জন্য এতগুলো দিন নিরাসক্ত কাটিয়ে দেওয়াটা বিস্ময়করই! তা টাইসনের হঠাৎ এমন সুমতি কেন? ৪৭ বছর বয়সী টাইসন জীবনটা বদলে ফেলে নির্ঝঞ্ঝাট-সংযমী জীবন কাটাতে চান। তিনি মরতে চান না। নিজেই নিজের চোখে ‘দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ’ টাইসন ভালো মানুষ হতে পারবেন? ওয়েবসাইট।