টাইয়ের সঙ্গে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেতা ম্যাচটা শেষ পর্যন্ত টাই হয়ে গেছে বলে হতাশা তো আছেই। ম্যাচ শেষে ইংলিশদের কপালে জুটেছে আরও একটি দুঃসংবাদ। ধীরগতির বোলিংয়ের কারণে ইংল্যান্ডকে গুনতে হয়েছে জরিমানা। আর অক্রিকেটীয় আচরণের জন্য অলরাউন্ডার টিম ব্রেসনানের কপালে জুটেছে একরাশ তিরস্কার।গত পরশু বেঙ্গালুরুর ‘টাই’ নাটকের ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার বল কম করে ইংল্যান্ড। এ জন্য অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং দলের বাকি সবাইকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।ব্যাটিংয়ের সময় পীযূষ চাওলার করা ৪৯তম ওভারের শেষ বলটিতে বোল্ড হয়ে যান টিম ব্রেসনান। দলকে হারের দরজায় রেখে আউট হওয়ার ক্ষোভ ব্রেসনান মেটান স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করে। এই অপরাধে তাঁর ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা হতে পারত। কিন্তু ব্রেসনান ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। রয়টার্স।