টাকার জন্য বিমান ধরল না ক্যামেরুন দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাকা-পয়সার ঝামেলায় বিমান ধরতে অস্বীকার করল ক্যামেরুন দল। ছবি: এএফপি
টাকা-পয়সার ঝামেলায় বিমান ধরতে অস্বীকার করল ক্যামেরুন দল। ছবি: এএফপি

প্রায় সব দলই ব্রাজিল বিশ্বকাপ মিশনে বিমান ধরতে শুরু করেছে। ক্যামেরুন দলেরও কথা ছিল আজ উড়ানে চেপে বসার। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, ইয়োন্ডে বিমানবন্দর থেকে ইতোদের বিমানটি ছাড়ার কথা ছিল স্থানীয় সময় সকাল দশটায়। কিন্তু হঠাত্ই বেঁকে বসলেন খেলোয়াড়েরা। ঘোষণা করলেন, ব্রাজিলের বিমানে তাঁরা উঠছেন না। কেন? দেশের ফুটবল সংস্থার সঙ্গে টাকা-পয়সার ঝামেলা।         

ঘটনার সূত্রপাত আরও আগে। বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ক্যামেরুন ফুটবল ফেডারেশন, সেটি না দেওয়ায় গত সপ্তাহেই ‘ধর্মঘটে’র হুমকি দিয়েছিল খেলোয়াড়েরা। কিন্তু ১ জুন জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচ থাকায় সেটি সাময়িক স্থগিত হয়। বিশ্বকাপের আগ মুহূর্তে ‘অদম্য সিংহ’রা যেভাবে নিজেদের ক্ষোভ ঝাড়ল, তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সমর্থকদের।  রয়টার্স।