টাকার বিমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোনাসের দাবিতে বেঁকে বসেছিলেন ঘানার ফুটবল খেলোয়াড়েরা। বোনাস না পেলে পর্তুগালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে না, এমনই সিদ্ধান্ত ছিল আসামোয়া জিয়ানের দলের। কোনো উপায় না দেখে দেশটির প্রেসিডেন্ট বিমানে করে ২২ লাখ ইউরো পাঠিয়ে দেন ব্রাজিলে।
তবে এমন সৌভাগ্য হচ্ছে না নাইজেরিয়া ফুটবল দলের। বোনাসের দাবিতে গত বৃহস্পতিবার অনুশীলনে যেতে অস্বীকৃতি জানালেও আপাতত মিষ্টি কথা দিেয়ই তাঁদের মন ভুলিয়ে রাখছেন কর্মকর্তারা। শুক্রবার থেকে তাই তাঁরা আবারও অনুশীলনে যোগ দেন। লেনদেন মিটে গেছে কি না জানা যায়নি। তবে নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেছেন, ‘গত বৃহস্পতিবার কোচ ও খেলোয়াড়দের নিয়ে আলোচনায় বসেছি।’ সঙ্গে মজা করে বললেন, ‘টাকার বিমান উড়ে আসার কোনো সম্ভাবনা নেই!’ গোলডটকম।