প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১, ২০১২, ২০১৩। ক্রমটা পূরণ করে ফেললেন নোভাক জোকোভিচ। কাল ব্রিটেনের অ্যান্ডি মারেকে হারিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে টানা তিনটি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের ইতিহাস গড়লেন এই সার্বিয়ান। ১৯৬৮ সালে উন্মুক্ত যুগ শুরুর পর কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট টানা জয়ের রেকর্ডটি রজার ফেদেরার ও বিয়ন বোর্গের। সবচেয়ে বেশি ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার উইম্বলডন (২০০৩-০৭) ও ইউএস ওপেন (২০০৪-০৮) জিতেছেন টানা পাঁচবার করে। সুইডিশ কিংবদন্তি বোর্গও উইম্বলডন (১৯৭৬-৮০) জিতেছেন টানা পাঁচবার। ফ্রেঞ্চ ওপেনের রেকর্ডটিও বোর্গের। ১৯৭৮ থেকে ১৯৮১ পর্যন্ত টানা চারবার রোলাঁ গাঁরোয় চ্যাম্পিয়ন ১১ গ্র্যান্ড স্লামের মালিক। ২০০৮ সালে বোর্গকে স্পর্শ করেন রাফায়েল নাদাল। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা চারবার লাল দুর্গ জিতেছেন স্প্যানিশ তারকা।