টানা চতুর্থ শিরোপা রাজশাহীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারল না খুলনা। মিরপুরে আজ শনিবার খুলনাকে ৯ উইকেটে হারিয়ে টানা চতুর্থবারের মতো জাতীয় ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে রাজশাহী।পাঁচ দিনের এই ম্যাচে জয়ের জন্য রাজশাহীর প্রয়োজন ছিল মাত্র ১২৭ রানের। সহজ এই লক্ষ্য রাজশাহী অতিক্রম করে মাত্র ১ উইকেট হারিয়ে। খেলাটি অবশ্য তিন দিনের বেশি গড়ায়নি।ফাইনালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা। কিন্তু রাজশাহীর বোলারদের দাপটে ২১২ রানে প্রথম ইনিংস শেষ হয় খুলনার। সতীর্থ ব্যাটসম্যানদের অসহায়ত্বের মধ্যেও ব্যতিক্রম ছিলেন মিঠুন আলী (৮৩) ও তুষার ইমরান (৫০)।রাজশাহীর প্রথম ইনিংসও খুব একটা ভালো হয়নি। জুনায়েদ সিদ্দিকীর ৯৫, ফরহাদ হোসেনের ৭৭ ও হামিদুল ইসলামের অপরাজিত ৩৯ রানের ইনিংসের পরও বাকিদের ব্যর্থতায় তা গুটিয়ে যায় মাত্র ২৫৮ রানে।প্রথম ইনিংসে ২১২ রানে অল আউট হওয়া খুলনার সামনে যেন দ্বিতীয় ইনিংসে আরও বেশি দুর্দশা অপেক্ষা করছিল। গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় খুলনার সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩৫ রান। আজ ভঙ্গুর সেই ব্যাটিং অর্ডার শেষ হয়ে গেল নিমিষেই। যার পরিণতি, দ্বিতীয় ইনিংসে খুলনার ইনিংস শেষ ১৭২ রানেই।রাজশাহীর তখন উত্সবে মেতে ওঠার অপেক্ষা। লক্ষ্য যে মাত্র ১২৭ রান! মিজানুর রহমান ও ফরহাদ হোসেনের ব্যাটে চড়ে রাজশাহী সেই লক্ষ্য অতিক্রম করল হেসে খেলে। দলের জয় নিশ্চিত করে মিজানুর ৮০ ও ফরহাদ ৩২ রানে অপরাজিত থাকেন।ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাজশাহীর ফরহাদ হোসেন। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ১০৯ রান। বল হাতে দুই ইনিংস মিলিয়ে ফরহাদ হোসেন শিকার করেন ৬ উইকেট।সংক্ষিপ্ত স্কোর:খুলনা প্রথম ইনিংস: ২১২রাজশাহী প্রথম ইনিংস: ২৫৮খুলনা দ্বিতীয় ইনিংস: ১৭২রাজশাহী ইনিংস: ১২৯/১ফল: রাজশাহী ৯ উইকেটে জয়ী।ম্যাচ সেরা: ফরহাদ হোসেনটস: খুলনা