টানা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

০-২-তে পিছিয়ে থেকে ৪-৩ গোলে জয়। যুক্তরাষ্ট্রকে থামাতে পারছে না কোনো দলই। পরশু প্রীতি ম্যাচে বসনিয়াকে হারিয়ে ইয়ুর্গেন ক্লিন্সমানের দল পেল টানা দ্বাদশ জয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে টানা জয়ের রেকর্ড এটি। আন্তর্জাতিক ফুটবলে টানা ১২ ম্যাচজয়ী দলের সংখ্যা যুক্তরাষ্ট্রসহ মাত্র সাতটি। টানা জয়ের বিশ্ব রেকর্ডটি বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। ২০০৮ ও ২০০৯ সালের মধ্যে টানা ১৫ ম্যাচ জিতেছিল স্প্যানিশরা। স্পেনের জয়রথ থামিয়েছিল এই যুক্তরাষ্ট্রই। ২০০৯ সালে ফিফা কনফেডারেশনস কাপে ২-০ গোলে জেতে দলটি। আগের রেকর্ডটি ছিল ফ্রান্সের। ২০০৩ ও ২০০৪ সালে টানা ১৪ ম্যাচ জেতে দলটি।