টানা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে টানা ষষ্ঠ জয়। হয়ে গেছে সিরিজ জয়। এবার ভারতের সামনে লক্ষ্য নিজেদের রেকর্ড ছোঁয়ার। জিম্বাবুয়েকে ধবলধোলাই করতে পারলেই বিরাট কোহলির দল স্পর্শ করবে টানা আটটি ওয়ানডে জয়ের ভারতীয় রেকর্ড। ভারত এর আগে তিনবার জিতেছে টানা আটটি করে ম্যাচ। ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ের পথে টানা পাঁচ ম্যাচ জয়ের পর আরও তিনটি ম্যাচ জেতে দলটি। এরপর ২০০৩ বিশ্বকাপে ও ২০০৬ সালে পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে টানা আট ম্যাচে জেতে ভারত। অবশ্য টানা ওয়ানডে জয়ের বিশ্ব রেকর্ডের কাছাকাছিও নেই ভারতীয়রা। অস্ট্রেলিয়া ২০০৩ সালে জিতেছিল টানা ২১ ম্যাচ।