টানা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক ম্যাচের জন্য টানা ৫০ ম্যাচে অপরাজিত থাকা দ্বিতীয় দলটিকে পেল না সিরি ‘আ’। গত শনিবার ইন্টার মিলানের কাছে হেরেই মাইলফলকটি ছুঁতে পারেনি জুভেন্টাস। ইন্টারের নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান ১৯৯১ সালের ২৬ মে থেকে ১৯৯৩ সালের ২১ মার্চ পর্যন্ত টানা ৫৮টি ম্যাচে অপরাজিত ছিল। এসি মিলান ছাড়া ইউরোপিয়ান লিগগুলোয় টানা ৫০ বা তার বেশি ম্যাচে হারেনি এমন দলের সংখ্যা ১৪। টানা সর্বোচ্চ ১০৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্টুয়া বুখারেস্টের। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রোমানিয়ান ক্লাবটি ১৯৮৬ থেকে ১৯৮৯ সালের মধ্যে করেছিল এই কীর্তি।