টানা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয় এমারসন
রয় এমারসন

সহজ জয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেলেন নোভাক জোকোভিচ। উজবেকিস্তানের দেনিস ইস্তোমিনকে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেনে কাল টানা ২৪তম জয় পেলেন সার্বিয়ান তারকা। গত তিনবারের চ্যাম্পিয়ন মেলবোর্নে সর্বশেষ হেরেছেন জো-উইলফ্রায়েড সোঙ্গার কাছে। ২০১০ সালের কোয়ার্টার ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে সেই হারের পর থেকেই চলছে জোকোভিচের জয়যাত্রা। অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের বিভাগে টানা জয়ের রেকর্ড থেকে অবশ্য এখনো ছয় ম্যাচের দূরত্বে বিশ্বের ২ নম্বর খেলোয়াড়। সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ান ওপেন জেতা রয় এমারসনের দখলেই রেকর্ডটা। ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত টানা ৩০ ম্যাচ জিতেছিলেন এই অস্ট্রেলীয়। ২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে টানা ২৬ ম্যাচ জিতে মার্কিন তারকা আন্দ্রে আগাসি আছেন দুইয়ে।