প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় এক বছর আগে সর্বশেষ ঘরের মাঠে লিগ ম্যাচে হেরেছিল ম্যানইউ। এরপর একের পর এক জয় পেয়ে টানা হোম ম্যাচ জয়ের ইংলিশ প্রিমিয়ার লিগ রেকর্ডটা নিজেদের করে নিয়েছিল। পরশু ওল্ড ট্রাফোর্ডে নরউইচ সিটিকে ২-০ গোলে হারানো ম্যাচটি ছিল ঘরের মাঠে তাদের টানা ১৯তম লিগ ম্যাচ জয়। এই জয়ে ভেঙে গেল ম্যানইউর শতাব্দী প্রাচীন একটি রেকর্ড। ১৯০৪ সালের ১৫ অক্টোবর থেকে ১৯০৫ সালের ৪ সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের মাঠে টানা ১৮টি লিগ ম্যাচ জিতেছিল ম্যানইউ। তখন অবশ্য দ্বিতীয় বিভাগে খেলত ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি।