টানা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। ইউরো ২০১২-এর প্রথম ম্যাচটি জিতলেই হয়ে যাবে রেকর্ডটা। প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে টানা জয়ের রেকর্ড। গত বিশ্বকাপ এবং এবারের ইউরো বাছাই মিলিয়ে টানা ১৪টি (হিসাব থেকে প্রীতি ম্যাচ বাদ) ম্যাচ জিতেছে স্পেন। গত বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে হারটিই তাদের শেষ হোঁচট। টানা জয়ের এই রেকর্ডে ফ্রান্স ও হল্যান্ডের সঙ্গী এখন স্পেন। হল্যান্ড ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বের সবগুলো (৮) ম্যাচ এবং বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত ছয়টি ম্যাচ মিলিয়ে টানা ১৪টি ম্যাচ জিতেছিল। ফ্রান্স টানা ১৪টি ম্যাচ জিতেছিল ২০০২-০৪ পর্যন্ত দুই বছরে। এ সময় ইউরো বাছাই, ফিফা কনফেডারেশনস কাপ ও ইউরোর চূড়ান্ত পর্ব মিলিয়ে টানা ১৪ ম্যাচ জিতেছিল ফ্রান্স।