টানা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯, ২০১১, ২০১৩। টানা তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে লং জাম্প জিতলেন যুক্তরাষ্ট্রের মেয়ে ব্রিটনি রিজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অবশ্য একটি ইভেন্টে হ্যাটট্রিক সোনাজয়ী অ্যাথলেটদের আকাল নেই। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়া অ্যাথলেটও আছেন ছয়জন। এঁদের সবাই অবশ্য পুরুষ। এই তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের মাইকেল জনসন (৪০০ মি.), মরক্কোর হিশাম এল গেরুজ (১৫০০ মি.), দুই ইথিওপিয়ান হাইলে জেব্রেসেলাসি ও কেনেনিসা বেকেলে (১০ হাজার মি.), কিউবার ইভান পেদ্রোসো (লং জাম্প) ও জার্মানির লার্স রিডল (ডিসকাস থ্রো)। সবার ওপরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ছয়টি আসরেই পোল্ট ভল্টের সোনাজয়ী ইউক্রেনের সের্গেই বুবকা।