প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আমেরিকা-ইউরোপ-দক্ষিণ আমেরিকা-ইউরোপ.....। ১৯৬২ থেকে ২০০৬ পর্যন্ত টানা ১২টি বিশ্বকাপ দারুণ এক ছন্দ মেনে চলেছে। একবার দক্ষিণ আমেরিকানরা চ্যাম্পিয়ন হলো তো পরেরবার ইউরোপিয়ানরা। ২০১০ সালেই ভঙ্গ হলো ধারাটা। ইউরোপ মহাদেশের বাইরে গিয়ে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই স্পেন ভাঙল ধারাটা। এরপর এবার জার্মানির ব্রাজিল জয়। ইতালি-স্পেন-জার্মানি, ইউরোপিয়ানরা নতুন রেকর্ডই গড়ে ফেলল। এই প্রথম টানা তিনটি বিশ্বকাপ জিতল একই মহাদেশের দল। এর আগে টানা দুবারের বেশি কোনো মহাদেশে বিশ্বকাপ যায়নি। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইউরোপকে টানা দুটি বিশ্বকাপ উপহার দেয় ইতালি। এরপর ১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুটি বিশ্বকাপ জেতে দক্ষিণ আমেরিকার ব্রাজিল।