টানা তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৬ বিশ্বকাপে হয়নি, হলো ২০১৩ কনফেডারেশনস কাপে। স্পেনকে হারিয়ে কনফেডারেশনস কাপ জিতে প্রথম দল হিসেবে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের হ্যাটট্রিক করল ব্রাজিল। বৈশ্বিক কিংবা মহাদেশীয় প্রতিযোগিতায় এটাই ব্রাজিলের প্রথম হ্যাটট্রিক শিরোপা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়া দলের সংখ্যাও মাত্র চার। আর্জেন্টিনা এই কীর্তি গড়েছিল কোপা আমেরিকায় (১৯৪৫, ১৯৪৬ ও ১৯৪৭)। ইরান টানা তিনবার জিতেছে এশিয়া কাপ (১৯৬৮, ১৯৭২ ও ১৯৭৬)। মেক্সিকো টানা তিনটি কনক্যাকাফ গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে (১৯৯৩, ১৯৯৬ ও ১৯৯৮)। আফ্রিকান নেশনস কাপে মিসরের টানা তিনটি শিরোপা ছিল ২০০৬, ২০০৮ ও ২০১০ সালে।