টানা দুই মিলিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ফাইনালে ১৬৩, কাল ১০০—টানা দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নিলেন ডেভিড ওয়ার্নার (২৬৩), আগের রেকর্ড ছিল ম্যাথু হেইডেনের (১০১+১৫৮=২৫৯)। বিশ্ব রেকর্ডে অবশ্য ওয়ার্নারের ওপরে আছেন আরও ছয়জন। ৩০৯ রান নিয়ে সবার ওপরে সনাৎ জয়াসুরিয়া। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫২ করে পরের ম্যাচেই হল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৭! তিলকরত্নে দিলশান দুইয়ে ২৮৩ (১৬০+১২৩) রান নিয়ে, ২০০৯ সালে। টানা দুই ম্যাচ মিলিয়ে ২৮০ (১২২+১৫৮) করেছিলেন ডেভিড গাওয়ার, শচীন টেন্ডুলকার ২৭৭ (১৪৩+১৩৪), হার্শেল গিবস ২৬৯ (১১৬*+১৫৩) ও গৌতম গম্ভীর ২৬৪ (১৩৮+১২৬)।