টানা দ্বিতীয় জয় রংপুরের
চিটাগং কিংসের বিপক্ষে গতকাল ৬ উইকেটের জয়। রংপুর রাইডার্স আজ বুধবার বরিশাল বার্নার্সের বিপক্ষে জিতেছে ৭ রানে।খুলনায় অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৪ রান করে রংপুর। জবাবে শেষ পর্যন্ত লড়ে ৮ উইকেটে ১৬৭ রান তুলতে সক্ষম হয় বরিশাল।রংপুরের জয়ের নায়ক শামসুর রহমান। তাঁর ঝোড়ো ৬৬ রানের ইনিংসের ওপর ভর করেই বড় সংগ্রহ গড়ে রংপুর। শামসুর রহমানের ৪০ বলের ইনিংসে ছিল ৯টি চার ও দুটি ছয়ের মার। হাফ সেঞ্চুরি করে পাল্টা জবাব দেন বরিশালের ব্রাড হজ ও সাব্বির রহমান। তবে তাতে রংপুরের জয় ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি। রংপুরের জয়ে আবদুর রাজ্জাকের অবদানটাও অবশ্য বিশেষভাবে উল্লেখ না করলেই নয়। ৩৩ রানের বিনিময়ে এই স্পিনার চারটি উইকেট তুলে না নিলে খেলার ফল উল্টোও হতে পারত।হজ ও সাব্বির বাদে বরিশালের সব ব্যাটসম্যানই ক্রিজে এসে চরম অসহায়ত্বের পরিচয় দিয়েছেন। ৩৮ বলে হজ করেন ৫৮ রান। ৩৫ বলে সাব্বিরের সংগ্রহ ৬৯ রান। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের সংগ্রহ গড়তে পারেননি। ম্যাচের শুরুতেই বরিশালের বোলারদের ওপর চড়াও হন রংপুর রাইডার্সের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও শামসুর রহমান। প্রতিপক্ষ বোলারদের বলগুলোকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের চারদিকে আছড়ে ফেলে খুব দ্রুতই তাঁরা রানের চাকা এগিয়ে নেন। শামসুর রহমান ঝোড়োগতিতে ৬৬ রান করে আউট হন ইলিয়াস সানির বলে শুভাগত হোমের হাতে ক্যাচ তুলে দিয়ে। এর আগে ইমরুল কায়েস ২৭ বলে ২৯ রান করে অলক কাপালির বলে সানির হাতে ধরা পড়েন। ইলিয়াস সানি এরপর শুভাগত হোমের সহায়তায় ফেরান নাসির হোসেনকে। নাসির আউট হন ১৭ রান করে। ইনিংসের শেষ দিকে নিয়াল ও’ব্রায়েন ও ক্যাসেরন বোরগাস যথাক্রমে ২৭ ও ২৪* রান করে রংপুরের বড় সংগ্রহ নিশ্চিত করেন। বরিশাল বার্নার্সের সেরা বোলার ছিলেন বা-হাঁতি স্পিনার ইলিয়াস সানি। ২৪ রান দিয়ে তিনি তুলে নেন দুটি উইকেট। অলক কাপালির শিকার একটি উইকেট। আজকের জয়ের সুবাদে ৩ ম্যাচে রংপুরের অর্জন ৪ পয়েন্ট। দুটিতে জয়, একটিতে হার। অন্যদিকে ৩ ম্যাচে এক জয় আর দুই হারে বরিশালের অর্জন ২ পয়েন্ট। সংক্ষিপ্ত স্কোর:রংপুর: ১৭৪/৪ (২০ ওভার)শামসুর ৬৬, কায়েস ২৯, ব্রায়েন ২৭সানি ২/২১, কাপালি ১/৩৪বরিশাল: ১৬৭/৮ (২০ ওভার)সাব্বির ৬৯, হজ ৫৮রাজ্জাক ৪/৩৩ফল: রংপুর ৭ রানে জয়ী।