টানা দ্বিতীয় হার কলকাতার
সাকিবকে উপেক্ষা করার মাশুলটাই যেন দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স! দুই ম্যাচের দুটিতেই উপেক্ষিত থাকলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। দুটিতেই হারল কলকাতা।আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচের পর আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২২ হেরেছে কলকাতা। এ ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় কলকাতা। ইনিংসের শুরুতে একটু ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬৪ রান তোলে রাজস্থান।১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। ২৫ রানের মধ্যেই চারটি উইকেট হারিয়ে বসে তারা। মনোজ তিওয়ারি যথাসাধ্য চেষ্টা করেন বিপর্যয় কাটানোর। ইনিংসের শেষ বলে ব্যক্তিগত ৫৯ রানে বোল্ড হন তিনি। আর সবকটি উইকেট হারিয়ে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান।সদ্যসমাপ্ত এশিয়া কাপের সেরা খেলোয়াড় সাকিবকে বাইরে রেখে এ ম্যাচে কলকাতা দলে নেয় ক্যারিবীয় ক্রিকেটার সুনীল নারায়ণকে। তবে এর প্রতিদান দিতে পারেনি সুনীল। বল হাতে কোনো উইকেটেরও দেখা পাননি। ৪ ওভার বল করে দেন ২৯ রান। আর ব্যাট হাতে প্রথম বলেই বোল্ড হন সুনীল। আজকের জয়ের সুবাদে দুই ম্যাচের দুটিতেই জিতল রাহুল দ্রাবিড়ের দল রাজস্থান।সংক্ষিপ্ত স্কোর:রাজস্থান: ১৬৪/৫ (২০ ওভার)হজ ৪৪, মেনারিয়া ৪০, ব্রেট লি ২৯/২কলকাতা: ১৪২/১০ (২০ ওভার)তিওয়ারি ৫৯ , ব্রেট লি ২৫কুপার ২৮/৩ফল: রাজস্থান ২২ রানে জয়ী।সূত্র: ওয়েবসাইট।