টানা নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নিয়ে টানা সাতটি টেস্টেরই নিষ্পত্তি দেখল কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়াম। তার পরও শ্রীলঙ্কার কোনো ভেন্যুতে টানা নিষ্পত্তি হওয়া ম্যাচের দিক দিয়ে পি সারা আছে দ্বিতীয় স্থানে। কলম্বোরই সিংহলিজ স্পোর্টস ক্লাবে ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত টানা ১০ ম্যাচে ফল এসেছিল। বিশ্ব রেকর্ডটা সিডনি ক্রিকেট গ্রাউন্ডের। অস্ট্রেলিয়ার এই ভেন্যুতে ১৮৮২ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত টানা ৩৭টি টেস্টে কেউ না কেউ জিতেছে। টেস্ট ক্রিকেটের আদি ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড আছে দ্বিতীয় স্থানে। ১৮৮২ থেকে ১৯৩৭ পর্যন্ত এখানে হওয়া ৩১টি ম্যাচেই ফল হয়েছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল (১৮৮৪-১৯৩৭) ও ১৬ ম্যাচের নিষ্পত্তি দেখা ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনের কেনসিংটন ওভাল (১৯৭৮-১৯৯৭) তিনে।