প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু সর্বকালের সফলতম ক্লাবই নয়, জুভেন্টাস আরেকটা মাইলফলকের দিকেও এগিয়ে যেতে পারে এই মৌসুমে। গত দুই মৌসুমের শিরোপাজয়ী জুভদের সামনে এবার হ্যাটট্রিকের হাতছানি। টানা সবচেয়ে বেশি শিরোপা জয়ের মাইলফলকটা জুভেন্টাসই গড়েছিল প্রথম। ১৯৩০ সাল থেকে টানা পাঁচবার স্কুডেট্টো জিতেছিল তারা। এরপর ১৯৪২ থেকে শুরু করে তুরিনো জিতেছিল টানা পাঁচবার। ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত জিতে সর্বশেষ কীর্তিটা গড়েছে ইন্টার। তবে ২০০৫-০৬ ও ২০০৬-০৭ মৌসুমে ইন্টারের শিরোপাটা আসলে জুভেন্টাসেরই। ম্যাচ পাতানোর দায়ে ওই দুবার শিরোপা কেড়ে নেওয়া হয় জুভেন্টাসের কাছ থেকে।