প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা ছয় ইনিংসে সেঞ্চুরি, বিশ্ব রেকর্ড। এর পরও বিব্রত গ্রায়েম ক্রেমার। বিব্রত হওয়ারই কথা। জিম্বাবুইয়ান লেগ স্পিনারের সেঞ্চুরিগুলো যে বোলিংয়ে করা। পরশু ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১০৬ রান দিয়েই বিশ্ব রেকর্ডটা করেছেন ক্রেমার। টানা ছয় ইনিংসে এর আগে অন্য কোনো বোলার এক শ রান দেননি। ক্রেমার সর্বশেষ ১০০-এর কম রান দিয়েছেন সেই ২০০৫ সালে। ক্রেমারের আগে অস্ট্রেলিয়ার আর্থার মেইলি ও স্টুয়ার্ট ম্যাকগিল, ইংল্যান্ডের ডগ রাইট, ভারতের সুভাষ গুপ্তে, পাকিস্তানের সাকলায়েন মুশতাক ও বাংলাদেশের মোহাম্মদ রফিক টানা পাঁচ ইনিংসে এক শর বেশি রান দিয়েছিলেন।