প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের বিদায় আর নিজের টানা দুটি ‘গোল্ডেন ডাক’—দুঃস্বপ্নের মতো কাটল উইলিয়াম পোর্টারফিল্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচের মতো পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও আইরিশ অধিনায়ক আউট হয়েছেন প্রথম বলে। টি-টোয়েন্টিতে টানা দুই ইনিংসে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন আরও তিনজন। ২০০৯ সালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের জো ডেনলি, ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের প্রসপার উতসেয়া এবং এ বছরই শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তবে রেকর্ডটি কিন্তু তাঁদের নয়। ২০০৮ ও ২০০৯ সালে হল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ইনিংসে প্রথম বলে আউট হয়েছিলেন স্কটল্যান্ডের কলিন স্মিথ!