টানা সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে টানা দুই সেঞ্চুরি করেছেন। তার পরও হয়তো মন খারাপ ডেভিড ওয়ার্নারের। দল যে হেরেছে। নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটসম্যান সান্ত্বনা খুঁজতে পারেন একটি রেকর্ড থেকে। টেস্ট ও ওয়ানডেতে প্রথম টানা সেঞ্চুরি করার রেকর্ডের ম্যাচে দুজনই ছিলেন পরাজিত পক্ষে। টেস্টে প্রথম সেঞ্চুরির পিঠে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার পার্সি ম্যাকডোনেল। ১৮৮৪ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের একমাত্র ইনিংসে ১০৩, এরপর ওই বছরেরই ডিসেম্বরে অ্যাডিলেডে ফিরতি সিরিজে প্রথম ব্যাট করতে নেমেই করেন ১২৪। যদিও দল হেরেছিল ৮ উইকেটে। ওয়ানডেতে শ্রীলঙ্কার রয় ডায়াস প্রথম টানা সেঞ্চুরি করেন। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ১০২ ও ১২১ করেছিলেন ডায়াস। দুটো ম্যাচেই ৬ উইকেটে হারে শ্রীলঙ্কা।