প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে মার্ক গ্রেটব্যাচের অনুসারী হয়েছিলেন মার্টিন গাপটিল। কাল দ্বিতীয় ওয়ানডেতে আবারও গ্রেটব্যাচকে অনুসরণ করলেন গাপটিল। রেকর্ড ১৮৯ রানের ইনিংস খেলে তৃতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে টানা দুই ইনিংসে সেঞ্চুরি পেলেন গাপটিল। ১৯৯০ সালে গ্রেটব্যাচ তিন দিনের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১০২ ও ১১১ রানের দুটি ইনিংস। ২১ বছর পর রস টেলর নাম লেখান গ্রেটব্যাচের পাশে। ২০১১ ও ২০১২ সালে টানা দুই ইনিংসে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ ও ১১০ রান করেছিলেন টেলর।