প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা তিন ইনিংসে সেঞ্চুরি পেলেন তামিম ইকবাল। তবে বিশ্ব রেকর্ড থেকে এখনো তিন ইনিংস পেছনে চট্টগ্রামের এই বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা ছয় ইনিংসে সেঞ্চুরি আছে তিনজনের। তিনজনই বিখ্যাত ক্রিকেটার: সিবি ফ্রাই, ডন ব্র্যাডম্যান ও মাইক প্রক্টর। ১৯০১ সালের ১৫ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে টানা ছয় সেঞ্চুরি করেন ফুটবল-ক্রিকেট দুটিতেই ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা ফ্রাই। স্যার ডন ব্র্যাডম্যান ১৯৩৮-৩৯ মৌসুমে করেন টানা ছয় সেঞ্চুরি। এই ছয় সেঞ্চুরির পাঁচটি দক্ষিণ অস্ট্রেলিয়া ও একটি ডন ব্র্যাডম্যান একাদশের হয়ে করা। দক্ষিণ আফ্রিকান মাইক প্রক্টর ১৯৭০-৭১ মৌসুমে রোডেশিয়ার হয়ে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট করেন টানা ছয় সেঞ্চুরি।