প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা চতুর্থবার ইউএস ওপেনের সেমিফাইনালে মুখোমুখি রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। আজকের সেমিফাইনালটি ফ্ল্যাশিং মিডোতে ফেদেরারের টানা অষ্টম এবং জোকোভিচের পঞ্চম। ওপেন যুগে টানা ইউএস ওপেন সেমিফাইনাল খেলার রেকর্ডে ফেদেরার দুইয়ে এবং জোকোভিচ তিনে উঠে এসেছেন। পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরার ২০০৪ থেকে এবং গতবারের রানার্সআপ জোকোভিচ ২০০৭ থেকে প্রতিবারই উঠছেন শেষ চারে। তবে টানা সেমিফাইনাল খেলার রেকর্ডটি জিমি কনর্সের। ১৯৭৪ থেকে ১৯৮৫ পর্যন্ত কখনোই শেষ চারের আগে বাদ পড়েননি কনর্স, যেটা ইউএস ওপেনের পুরুষ এককে সর্বকালের রেকর্ড। মহিলা এককের রেকর্ডটি ক্রিস এভার্টের। ১৯৭১ থেকে ১৯৮৬ পর্যন্ত টানা ১৬ বছর সেমিফাইনালে উঠেছিলেন মার্কিন তারকা।