টানা হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজে ধবলধোলাই। অ্যাশেজের প্রথম দুই টেস্টেই হার। টানা ছয় ম্যাচ হারা অস্ট্রেলিয়া আজ ওল্ড ট্রাফোর্ড টেস্ট শুরু করছে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে। এই টেস্টে হারলে অ্যাশেজ খোয়ানো তো নিশ্চিত হবেই, মাইকেল ক্লার্কের দল ছুঁয়ে ফেলবে নিজেদের ইতিহাসে টানা হারের রেকর্ডও। ঊনবিংশ শতাব্দীর আশির দশকে ইংল্যান্ডের কাছেই টানা সাতটি টেস্ট হেরেছিল অস্ট্রেলিয়া। ১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা ছয় টেস্টে হেরে আরেকবার ওই রেকর্ড ছোঁয়ার খুব কাছে চলে গিয়েছিল দলটি। টানা টেস্ট হারার রেকর্ডটি বাংলাদেশের (২১ ম্যাচ)।