প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক রেকর্ডই তো নিজের নামের পাশে লিখিয়েছেন রজার ফেদেরার। পরশু চতুর্থ রাউন্ডে থেমে গেল আরেকটা রেকর্ডের পথে যাত্রা। ইউএস ওপেনে টানা সবচেয়ে বেশি কোয়ার্টার ফাইনালে খেলার রেকর্ড ছিল জিমি কনর্সের। ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত টানা ১৩টি ইউএস ওপেনে কমপক্ষে শেষ আট পর্যন্ত গিয়েছিলেন কনর্স। এবার ফেদেরার যেতে পারলে তাঁর হতো ১০টি। ২০০৪ থেকে এ পর্যন্ত প্রতিবারই কমপক্ষে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছেন ফেডেক্স। তবে কনর্স ও ফেদেরারের মধ্যে কিন্তু আরও একজন আছেন। ১৯৮২ থেকে শুরু করে ১৯৯২ পর্যন্ত টানা ১১টি ইউএস ওপেন কোয়ার্টার ফাইনাল খেলেছেন ইভান লেন্ডল।