টানা ১৫৩ টেস্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের ১৬৯ টেস্ট খেলার রেকর্ড নিয়ে ক্রিকেটবিশ্বে এখন মাতামাতি। চলুন, এবার দৃষ্টি দেওয়া যাক টানা সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডের দিকে। স্যার ডন ব্রাডম্যানের গড়ের মতো এই রেকর্ডটিকেও বলা যায় অবিনশ্বর। ক্যারিয়ারের ১৫৬ টেস্টের ১৫৩টিই অ্যালান বোর্ডার খেলেছেন টানা! এই অতি ক্রিকেটের যুগে ক্রিকেটাররা যখন নেটে গেলেও ইনজুরিতে পড়ে যান, তখন টানা ১৫৩ টেস্ট খেলার রেকর্ড কেউ ভাঙতে পারবেন, বিশ্বাস করা কঠিন। টানা ১০৭টি টেস্ট খেলেছেন মার্ক ওয়াহ, ১০৬টি সুনীল গাভাস্কার। এই তিনজনের পরে থাকা অ্যাডাম গিলক্রিস্ট আবার একদিক থেকে প্রথম, ক্যারিয়ারের ৯৬ টেস্টের সব কটিই খেলেছেন টানা!