টানা ১৭!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যান্ডি কলিন্স কি অভিশাপ দিচ্ছেন আরাঞ্চা রুসকে? ডাচ এই তরুণীর কারণেই যে আবার স্মৃতির অতল থেকে উঠে এল কলিন্সের নাম। ১৯৮৪ থেকে ১৯৮৭ সালের মধ্যে টানা ১৭টি টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই হেরেছিলেন এই মার্কিন নারী টেনিস খেলোয়াড়। ২৬ বছর পর কলিন্সকে ছুঁয়েছেন রুস। পরশু উইম্বলডনের প্রথম রাউন্ডে রাশিয়ার ওলগা পুচকোভার কাছে হারটা ছিল রুসের টানা ১৭তম। জুনিয়র টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড় সর্বশেষ জিতেছেন গত ১৯ আগস্ট। এরপর থেকে হারই যেন তাঁর নিয়তি। রুসের সামনে এখন শুধুই ভিন্স স্পেডিয়া, এই পুরুষ খেলোয়াড়

হেরেছেন টানা ২১ ম্যাচ। ওয়েবসাইট।