প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাককে নিয়ে টানা তিন ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়া বোলার এখন ছয়জন। তবে টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার ‘প্রায়’ অসম্ভব কীর্তি আছে ওয়ানডে ইতিহাসে কেবল একজনেরই। ১৯৯০ সালে ৫ দিনের মধ্যে তিনবার ৫ উইকেট পেয়েছিলেন ওয়াকার ইউনুস। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন ১১ ও ১৬ রানে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫২ রানে। আরও দুবার টানা দুই ম্যাচে ৫ বা তার বেশি উইকেট আছে ওয়াকারের, এর মধ্যে ২০০১ সালে একবার ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নেওয়ার ১ দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়েছিলেন ৬ উইকেট। টানা দুই ম্যাচে ৫ উইকেট আছে গ্যারি গিলমোর, অশান্ত ডি মেল, আকিব জাভেদ, সাকলায়েন মুশতাক, আজহার মাহমুদ ও রায়ান হ্যারিসেরও।