টানা ৫ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিচেল স্টার্কের মধ্যে ওয়াসিম আকরামের ছায়া দেখছেন অনেকেই। পাকিস্তানি কিংবদন্তির মতো ক্যারিয়ার লম্বা করতে পারবেন কি না সেটা সময়ই বলে দেবে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচে যা করেছেন স্টার্ক, ওয়ানডে ক্যারিয়ারে সেটা কখনোই করতে পারেননি আকরাম। টানা দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছেন এই অস্ট্রেলিয়ান বাঁহাতি। ওয়ানডেতে তাঁর আগে এই কীর্তিটা ছিল মাত্র আটজনের। এই আটের একজন ওয়াকার ইউনুস আবার তিনবার পেয়েছেন টানা ৫ উইকেট। ১৯৯০ সালে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন ম্যাচে ৫ উইকেট, বিশ্ব রেকর্ডটা আকরামের এই পাকিস্তান সতীর্থেরই।