টার্ফ নিয়ে বাফুফের নতুন বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন-চার বছর ধরে টানাপোড়েনের পর ফিফার দেওয়া টার্ফ বসাতে হিমশিম খেয়েছিল বাফুফে। নিজেদের ভবনসংলগ্ন বালুর মাঠে স্থাপিত সেই টার্ফ নিয়ে এখন নতুন বিপদে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। পরশু বিকেলে জাতীয় দলকে টার্ফে অনুশীলন করতে দেয়নি স্থানীয় তরুণেরা। ওই সময় স্থানীয়রা মাঠ দখল করে খেলেছে। কাল বিকেলে স্থানীয়রা এসে দেখে টার্ফে ঢোকার পথ বন্ধ। মানে তালা মেরে রেখেছে বাফুফে। এ নিয়ে বাফুফে ভবনের ভেতরে এসে বিক্ষোভ দেখিয়েছে একদল কিশোর-তরুণ।১১ ও ১২ সেপ্টেম্বর ফিফার প্রতিনিধি টার্ফ পরিদর্শন করবেন। তার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরামর্শে গতকাল থেকে টার্ফে খেলা বন্ধ রেখেছে বাফুফে। তবে স্থানীয়রা তা মানবে কেন? তারা হইচই করায় কাল বিকেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাই টার্ফ বসিয়েও স্বস্তিতে নেই বাফুফে। দুই পক্ষই টার্ফ ব্যবহার করবে—এমন একটা চুক্তি থাকলেও দুই পক্ষে আছে সমন্বয়হীনতা। যে কারণে জাতীয় দলের টার্ফে অনুশীলন করতে না পারার মতো নিন্দনীয় ঘটনা ঘটেছে।