প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ পাল্লেকেলেতে মাত্র ২৮তম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টির যুগে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটটা একটু কমই খেলছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে কম টি-টোয়েন্টি খেলেছে মাত্র একটি দলই, জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ানরা খেলেছে ২৪টি ম্যাচ। ৩০ ম্যাচ খেলে আয়ারল্যান্ডও আছে বাংলাদেশের ওপরে। মোট ম্যাচ খেলায় বাংলাদেশ আছে দশে। ঘরোয়া টি-টোয়েন্টি জমজমাট হলেও ৪৫ ম্যাচ খেলে ভারত আছে আটে। সবচেয়ে বেশি ৬৭ ম্যাচ খেলেছে পাকিস্তান। দুই ম্যাচ কম খেলে এর পরই আছে নিউজিল্যান্ড। ৬১ ম্যাচ খেলে তিনে অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে ইংল্যান্ড (৫৮), দক্ষিণ আফ্রিকা (৫৬), শ্রীলঙ্কা (৫১) ও ওয়েস্ট ইন্ডিজ (৪৯)।