টি-টোয়েন্টি অধিনায়ক ম্যাথুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা নিশ্চিতই ছিল ব্যাপারটা। মাহেলা জয়াবর্ধনের ডেপুটি ছিলেন, ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে গড়ে তোলা হচ্ছে অনেক দিন থেকেই। বিকল্পও ছিল না আর। অনুমিতভাবেই শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আপাতত দায়িত্ব এক বছরের জন্য। ডেপুটি লাসিথ মালিঙ্গা। ৩০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে নিয়মিত অধিনায়ক হিসেবে ম্যাথুসের যাত্রা। দেশের মাটিতে গত ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ফাইনালে হারের পরই সবাইকে চমকে দিয়ে টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেন জয়াবর্ধনে। ওয়েবসাইট।