টি-টোয়েন্টি আয়োজক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটি হয় ২০০৬ সালে। খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ। এরপর গত আট বছরে বাংলাদেশে যতগুলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়েছে, তা আঙুল গুনেই বলে দেওয়া যায়। মাত্র সাতটি ম্যাচ হয়েছে বাংলাদেশে। সংখ্যাটা অবশ্য একঝটকায় ছয়গুণ হয়ে যাচ্ছে আগামী এক মাসে। এক টি-টোয়েন্টি বিশ্বকাপেই যে ৩৫টি ম্যাচ। ৭ থেকে ৪২, টি-টোয়েন্টি আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ১৩ নম্বর থেকে উঠে আসবে ছয়ে। সবচেয়ে বেশি ৫৫টি ম্যাচ হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দক্ষিণ আফ্রিকায় ৫১টি ও ইংল্যান্ডে হয়েছে ৫০টি ম্যাচ। এরপরই আছে শ্রীলঙ্কা (৪৫) ও ওয়েস্ট ইন্ডিজ (৪৪)।