টি-টোয়েন্টি-ওয়ানডেতে নেই কলিংউড
ইংল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই দলেই জায়গা হারালেন পল কলিংউড। শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কাল টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়াই আলাদা আলাদা দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এএফপি।বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত গত বিশ্বকাপের পর কলিংউড হারিয়েছেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব। এবার হারালেন জায়গাটাও। নির্বাচক জিওফ মিলার অবশ্য বলছেন, বাজে ফর্মের কারণেই বাদ পড়েছেন কলিংউড। ফর্মে ফিরলেই আবার ইংল্যান্ড দলে খেলার জন্য বিবেচিত হবেন। উইকেটরক্ষক ক্রেইগ কিসওয়েটার এবং অলরাউন্ডার সামিট প্যাটেলের জায়গা হয়েছে দুই দলেই। বাদ পড়েছেন ম্যাট প্রায়র।টেস্ট সিরিজ ১-০-তে জেতা ইংল্যান্ড ২৫ জুন ব্রিস্টলে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ওয়ানডে সিরিজ। জুনের ২৮ এবং জুলাইয়ের ১, ৩, ৬ ও ৯ তারিখে হবে সিরিজের পাঁচটি ওয়ানডে।