টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ২৮টি করপোরেট প্রতিষ্ঠানকে নিয়ে ৮ নভেম্বর শুরু হচ্ছে মার্সেল তৃতীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ৭টি গ্রুপে খেলা হবে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সামরিক জাদুঘর মাঠ, মোহাম্মদপুর ঈদগাহ ও নবীন সংঘ মাঠে। খেলার উদ্বোধন করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ফাইনাল ৬ ডিসেম্বর। চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা, রানার্সআপ ৫০ হাজার টাকা। পৃষ্ঠপোষক আরবি গ্রুপ। কাল বিওএ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী আবুল এহসান আহমেদ। উপস্থিত ছিলেন ওয়ালটনের কর্মকর্তা উদয় হাকিমসহ অন্যরা।